Sylhet Today 24 PRINT

স্কয়ার ফুডে চাকুরীর সুযোগ

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মার্চ, ২০১৯

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেড মার্চেন্ডাইজিং’ পদে নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

ট্রেড মার্চেন্ডাইজিং।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে বিবিএ বা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদের জন্য প্রার্থীর পূর্ববর্তী কাজের দুই থেকে তিন বছরের অভিজ্ঞতার প্রয়োজন। সঙ্গে প্রার্থীর মাইক্রোসফট অফিসে দক্ষতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন

বেতন আলোচান সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।

ঠিকানা : জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্স  ডিপার্টমেন্ট, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, রুপায়ন সেন্টার (১১তম তলা), ৭২ মহাখালী সি/এ, ঢাকা-১২১২। অথবা প্রার্থীরা চাইলে ই-মেইলও করতে পারেন (sfbl-hr@squregroup.com) এই ঠিকানায়। এ ছাড়া বিডিজবস অনলাইনের মাধ্যমেও আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ

আবেদন করার শেষ তারিখ ২১ মার্চ, ২০১৯।

সূত্র : বিডিজবস

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.