Sylhet Today 24 PRINT

সারা দেশে নিয়োগ দেবে উত্তরা মোটরস

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০১৯

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উত্তরা মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘অটোমোবাইল সার্ভিস ইঞ্জিনিয়ার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারেন।

পদের নাম

অটোমোবাইল সার্ভিস ইঞ্জিনিয়ার

যোগ্যতা

যেকোনো ডিপ্লোমা প্রতিষ্ঠান থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বাংলা ও ইংরেজিতে যোগাযোগ করার দক্ষতা থাকতে হবে। সঙ্গে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা প্রয়োজন। বয়স ন্যূনতম ২৫ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন

বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীদের সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত পাঠাতে হবে নিম্নোক্ত ঠিকানায়। এ ছাড়া সিভি ই-মেইল করতে পারেন (career@ugc-bd.net) এই ঠিকানায়।

ঠিকানা : ডিরেক্টর-ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন, উত্তরা গ্রুপ অব কোম্পানিজ, উত্তরা সেন্টার, (১৫ তলা), ১০২ শহীদ তাজউদ্দীন আহমদ সরণি, তেজগাঁও, ঢাকা-১২০৮।

আবেদনের সময়সীমা

পদটিতে আগামী ৪ মে, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র : বিডিজবস

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.