Sylhet Today 24 PRINT

চুল পড়া বন্ধ করে গার্লিক শ্যাম্পু

সিলেটটুডে ডেস্ক |  ২৫ এপ্রিল, ২০১৯

নিয়মিত চুল ঝরছে? দুশ্চিন্তার কারণ নেই। রেগুলার শ্যাম্পুর সঙ্গে রসুনের মিশ্রণ মিশিয়ে নিয়েই ঘরোয়া যত্নে বন্ধ করা যাবে চুল পড়া। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহারেই মিলবে ফল।

যেভাবে বানাবেন গার্লিক শ্যাম্পু
১০ থেকে ১৫টি রসুনের কোয়া খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। সামান্য পানি দিয়ে ব্লেন্ড করুন রসুন। ক্রিমি হওয়া পর্যন্ত ব্লেন্ড করবেন। রসুনের পেস্টের সঙ্গে ১ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। কয়েক ফোঁটা পিপারমিন্ট অয়েল ও কয়েল ফোঁটা টি ট্রি অয়েল মেশান। এক বোতল শ্যাম্পুর মধ্যে রসুনের মিশ্রণটি মিশিয়ে নিন। রেগুলার শ্যাম্পুর বদলে ব্যবহার করুন এই গার্লিক শ্যাম্পু।

গার্লিক শ্যাম্পু ব্যবহার করবেন কেন?

* চুল পড়ার জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করে রসুন।
* চুল ঘন ও উজ্জ্বল করে।
* খুশকি দূর করে।
* চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে চুল দ্রুত বাড়ে।
* চুলের ভেঙে যাওয়া প্রতিরোধ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.