Sylhet Today 24 PRINT

সেলফির কারণে দ্রুত ছড়াচ্ছে উকুন!

সিলেটটুডে ডেস্ক |  ২৯ অক্টোবর, ২০১৯

সেলফির কারণে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরে দ্রুত উকুন ছড়াচ্ছে। সম্প্রতি এক গবেষণায় এমন এক তথ্য উঠে আসছে।

ছেলেদের তুলনায় মেয়েদের মাথায় বেশি উকুন থাকে বলে দাবি করা হয় এ প্রতিবেদনে।

‘লুসফ্রি নরজ’ পরজীবীর বিস্তার রোধ করতে কাজ করে যাওয়া সংস্থাটি মাথায় বা চুলে উকুনের পরিমাণ দ্রুত বৃদ্ধির এ কারণটি তুলে ধরে।

সংস্থাটির গবেষক অ্যান লুইস লাইকফস জানান, একজনের মাথা থেকে আরেক জনের মাথায় উকুন ছড়িয়ে পড়ে। তবে মানুষ যখন একে অপরকে আলিঙ্গন করে, সেলফি তুলে, এক সঙ্গে কম্পিউটার ব্যবহার করে, এক সঙ্গে মোবাইল ফোন ব্যবহার করে তখন উকুন এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরে ঝাঁপিয়ে পড়ে।

তিনি আরও বলেন, বর্তমানে মানুষ সেলফি তুলার প্রতি আসক্ত। এতে করে দু’জন বা কয়েকজন মিলে এক সঙ্গে ছবি তুলে। এর ফলে এক জনের মাথায় থাকা উকুন আরেক জনের শরীরে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, ছেলেদের তুলনায় মেয়েদের মাথায় লম্বা চুল থাকে। এই জন্য উকুন অতি সহজে লুকিয়ে থাকতে পারে। সেই সঙ্গে আশে পাশে ছড়িয়ে পড়তে পারে।

সেলফির মাধ্যমে উকুন ছড়ানোর গবেষণা নিয়ে প্রতিবেদন করেছে টাইম, সিএনএন, ইনডিপেনডেন্টসহ বিখ্যাত অনেক গণমাধ্যমও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.