Sylhet Today 24 PRINT

দুরন্ত শিশু সামলানোর উপায়

সিলেটটুডে ডেস্ক |  ১২ জানুয়ারী, ২০২০

কিছু কিছু শিশু হয় বেশ দুরন্ত। এ শিশুদের সামলানোর ক্ষেত্রে বেগ পেতে হয় বাবা-মাকে। জেনে নিন দুরন্ত শিশুকে সামলানোর উপায়।



রেগে না যাওয়া
শিশুকে বারবার বলার পরও কথা না শোনলে বেশিরভাগ বাবা-মা- ই রেগে যান, চিৎকার করেন। তবে সন্তানের সামনে এমনটা না করলেই ভালো। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও আপনার সন্তানের সঙ্গে কথা বলুন, তাকে বুঝিয়ে বলুন তার ভালোর জন্যই কথাগুলো বলছেন আপনি।

করণীয় সম্পর্কে বলুন
বেশিরভাগ সময় আমরা শিশুকে কোনও একটি কাজ করতে নিষেধ করি, কিন্তু কোন কাজটি করতে হবে সে বিষয়ে কিছু বলি না। সে ক্ষেত্রে তাঁর করনীয় কাজ সম্বদ্ধে বুঝিয়ে বলুন।

বিকল্প কিছু বলুন
ধরুন শিশু ভাত না খেয়ে চিপস খেতে চাইছে। তাকে বলতে পারেন যে ভাত খাবার পর চিপস খাওয়া যেতে পারে।

সময় দিন
শিশুদের মস্তিষ্ক ধীরে ধীরে বিকশিত হয়। তাকে বড়দের মতো বিবেচনা করে কথা বলা ঠিক না। শিশুর চারপাশ, পৃথিবীর সব কিছুই ধীরে ধীরে শেখে সে। তাই শিশুকে বোঝার জন্য সময় দিন। তাকে বুঝতে দিন কোনটা তার জন্য ভালো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.