Sylhet Today 24 PRINT

আজ বিশ্ব ডিম দিবস

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৫

ডিমের গুণগতমান সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আজ (৯ অক্টোবর) ২০তম 'বিশ্ব ডিম দিবস' পালিত হবে।

প্রাণীজ আমিষের চাহিদা পূরণ, স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠনে ১৯৯৬ সাল থেকে এ দিনটি বিশ্বজুড়ে একযোগে পালিত হয়ে আসছে।
বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের এ দিনটির গুরুত্ব অনেক বেশি কারণ- বাংলাদেশের মানুষ বছরে ডিম খায় গড়ে মাত্র ৪৫-৫০টি। অথচ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে সুস্থ থাকার জন্য জনপ্রতি ১০৪টি ডিম খাওয়া প্রয়োজন।

বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও দিবসটি উদযাপনের লক্ষ্যে পোল্ট্রি সংশ্লিষ্ট ৭টি এসোসিয়েশনের সমন্বয়ে গঠিত- 'বাংলাদেশ পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটি (বিপিআইসিসি)' দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এসোসিয়েশনের উদ্যোগে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল, খুলনা এবং ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালী এবং আলোচনা সভার আয়োজন করেছে। ডিম দিবসের এবারের শ্লোগান-বাঙালি হবে স্বাস্থ্যবান, প্রতিদিন ডিম খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.