Sylhet Today 24 PRINT

আম্পান দুর্বল হয়ে স্থল নিম্নচাপ, কমেছে সংকেত

সিলেটটুডে ডেস্ক |  ২১ মে, ২০২০

সারা রাত তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় আম্পান এখন একেবারেই দুর্বল হয়ে গেছে।

বৃহস্পতিবার (২১ মে) ভোরের দিকে ঘূর্ণিঝড় আম্পান স্থল নিম্নচাপে পরিণত হয়ে আরও উত্তর–পূর্ব দিকে সরে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ বলেন, স্থল নিম্নচাপে পরিণত হয়ে আম্পান আজ সকাল পৌনে ৯টার দিকে রংপুর অঞ্চলের দিকে অবস্থান করছিল। এটি আরও উত্তর–পূর্ব দিকে সরে যাবে।

সামছুদ্দীন আহমেদ আরও বলেন,  ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা, পায়রা সমুদ্রবন্দরসহ যেসব এলাকায় ১০ নম্বর মহাবিপদ  সংকেত ও ৯ নম্বর বিপদ সংকেত ছিল,  সেটি তুলে ফেলা হয়েছে। তার পরিবর্তে  ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.