Sylhet Today 24 PRINT

কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক পরিবর্তন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০২০

কোভিড-১৯ সংক্রমণের মধ্যে মাস্ককাণ্ডসহ নানা কারণে আলোচনায় থাকা কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমিএসডি) পরিচালক পরিবর্তন করেছে সরকার।

শুক্রবার বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল (অতিরিক্ত সচিব) আবু হেনা মোরশেদ জামানকে প্রেষণে সিএমিএসডি’র পরিচালক নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আর সিএমএসডি’র পরিচালকের দায়িত্ব চালিয়ে আসার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ উল্লাহকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.