Sylhet Today 24 PRINT

শান্তিরক্ষী দিবসে প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মে, ২০২০

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার রাতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি টেলিফোন করেন এবং আন্তরিক শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

গতকাল ২৯ মে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়েছে।

দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল— ‘শান্তি রক্ষায় নারী-আমাদের কার্যক্রমগুলোতে তাদের কেন্দ্রীয় ভূমিকা তুলে ধরে।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেন।
সূত্র: বাসস

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.