Sylhet Today 24 PRINT

রাজশাহী এগিয়ে পাসে, ঢাকা শীর্ষে জিপিএ-৫ এ

নিজস্ব প্রতিবেদক |  ৩১ মে, ২০২০

ফাইল ছবি

এসএসসি ও সমমানের পরীক্ষার পাসের হারে শীর্ষস্থান ধরে রেখেছে রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা। জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় এবারও শীর্ষে অবস্থান করছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা।

রোববার (৩১ মে) শিক্ষামন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এবারের মাধ্যমিকের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

বিজ্ঞাপন

এ পরীক্ষায় এবার ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

এবার রাজশাহী বোর্ডে সবচেয়ে বেশি ৯০ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সব থেকে কম পাস সিলেট বোর্ডে ৭৮ দশমিক ৭৯ শতাংশ।

২০১৯ সালে রাজশাহী বোর্ডে ৯১ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। ২০১৮ সালে ৮৬ দশমিক ০৭ শতাংশ, ২০১৭ সালে ৯০ দশমিক ৭০ শতাংশ, ২০১৬ সালে ৯৫ শতাংশ, ২০১৫ সালে ৯৪ দশমিক ৯৭ শতাংশ, ২০১৪ সালে ৯৪ দশমিক ৩৪ শতাংশ এবং ২০১৩ সালে ৯৪ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করে এ বোর্ড থেকে, যা সব বোর্ডের মধ্যে ছিল সেরা ফল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.