Sylhet Today 24 PRINT

গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মে, ২০২০

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে করোনাভাইরাস পরিস্থিতিতে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছে সরকার। বিআরটিএ প্রস্তাব দিয়েছিল ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর।

রোববার (৩১ মে) সেই প্রস্তাবে কাঁটছাট করে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

১ জুন থেকে ঢাকা মহানগর ও পার্শ্ববর্তী এলাকা এবং চট্টগ্রাম মহানগরসহ দেশের সকল আন্তঃজেলা রুটে বাড়তি এই ভাড়া কার্যকর হবে।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে এই ভাড়া বাড়ানো হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের নির্ধারিত ভাড়া পুনঃবহাল হবে বলে উল্লেখ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.