সিলেটটুডে ডেস্ক | ১০ অক্টোবর, ২০১৫
বাংলাদেশে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাতিল করার জন্য আবারও আহবান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের সংবাদ মাধ্যমের কাছে পাঠানো এক চিঠিতে বিভিন্ন দেশে মৃত্যুদণ্ডের প্রয়োগ স্থগিত এবং একই সাথে এই প্রথা সম্পূর্ণভাবে নির্মূলের কথাও উল্লেখ করেছে ইইউ।
জাতিসংঘের মানবাধিকার সংস্থার সদস্য দেশ হওয়ায় বাংলাদেশের প্রতি এমন আহবান বলে জানিয়েছে আসছে তারা। মৃত্যুদণ্ডের বিধান অমানবিক এবং অপ্রয়োজনীয় বলেও উল্লেখ করেছে ইইউ। এর আগে পাকিস্তানসহ অন্যান্য দেশেও মৃত্যুদণ্ড স্থগিত করতে আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
প্রসঙ্গত, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ৩ জন যুদ্ধাপরাধী মৃত্যুদণ্ডদেশ কার্যকর করা হয়। কার্যকরের চূড়ান্ত অবস্থায় আছে যুদ্ধাপরাধী আলী আহসান মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর দণ্ডাদেশ। ঠিক এই সময়ে আবারও এমন আহবান জানাল তারা।
২০১৩ সালে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে গড়ে ঐতিহাসিক গণজাগরণ। সেই থেকে সকল যুদ্ধাপরাধী সর্বোচ্চ শাস্তি দাবি করে আসছে বিপুল সংখ্যক মানুষ।