Sylhet Today 24 PRINT

লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় গ্রেপ্তার ১

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুন, ২০২০

লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার নাম কামাল হোসেন ওরফে হাজী কামাল (৫৫)।

সোমবার (১ জুন) ভোরে গুলশানের শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম জানান, এ ঘটনায় মানবপাচারকারী চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন ও পাসপোর্ট জব্দ হয়েছে। র‍্যাব-৩ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, ২৮ মে লিবিয়ার মিজদা শহরে মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.