Sylhet Today 24 PRINT

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম হাসপাতালে ভর্তি

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুন, ২০২০

হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে তানভীর শাকিল জয়।

করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়েছে জানিয়ে তানভীর শাকিল বলেন, চার দিন আগে পরিবারের সবাই বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পরীক্ষা করেছে। সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে। আব্বা শারীরিক দুর্বলতা অনুভব করায় আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি। হাসপাতালে তাকে স্যালাইন দেয়া হয়েছে। তার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়েছে। কিছুক্ষণ পরে রিপোর্ট আসার কথা রয়েছে।

জয় আরো জানান, আজকেই (সোমবার) তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইউরিন কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.