Sylhet Today 24 PRINT

ন্যাশনাল ব্যাংকের খোয়া যাওয়া ৬০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৪

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুন, ২০২০

রাজধানীর কোতোয়ালী থানার ইসলামপুর শাখার ন্যাশনাল ব্যাংক থেকে ৮০ লাখ টাকার বস্তা ‘হাওয়া’ হয়ে যাওয়ার ঘটনায় ৬০ লাখ টাকা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একই সাথে দুটি বিদেশি অস্ত্রসহ চার জনকে গ্রেপ্তার করেছে ডিবি।

মঙ্গলবার (২ জুন) ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার আশরাফ হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ ব্যাপারে বিস্তারিত জানাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) জয়েন কমিশনারের অফিস কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ মে রাজধানীর পুরান ঢাকায় বিভিন্ন শাখা থেকে উত্তোলন করা ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকার একটি টাকার বস্তা গাড়ি থেকে খোয়া যায় বলে জানানো হয়। এই চাঞ্চল্যকর ঘটনায় রাজধানীর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.