Sylhet Today 24 PRINT

বাংলাদেশ-ভারত সীমান্তে ভূমিকম্প

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুন, ২০২০

বাংলাদেশ-ভারত সীমান্তে ভূমিকম্প অনুভূত হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে অনুভূত এ ভূকম্পনের রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ২। তবে ভারতীয় সংবাদমাধ্যমে ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৩ বলা হচ্ছে।

বিজ্ঞাপন

ভূমিকম্প নির্দেশক ওয়েবসাইট আর্থকোয়াকট্র্যাক ডটকমের তথ্য অনুসারে, ভূকম্পনের উৎস ছিল নেত্রকোনার ৪১ কিলোমিটার পূর্বে ও ভূপষ্ঠের ৩০ কিলোমিটার গভীরে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মেঘালয়ের দক্ষিণপশ্চিম চেরাপুঞ্জিতেও অনুভূত হয়েছে এই ভূমিকম্প। তবে এতে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত সপ্তাহের হরিয়ানার রোহতকে এক ঘণ্টার মধ্যেই আঘাত হেনেছিল দুটি ভূমিকম্প। প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৫ এবং দ্বিতীয়টির ২ দশমিক ৯।

এছাড়া গত মাসে আরও কয়েকবার ভূমিকম্পে কেঁপেছে ভারত।

সূত্র: ইন্ডিয়া টাইমস, নিউজ ১৮

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.