Sylhet Today 24 PRINT

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক খাদে, নিহত ৭

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই নামক এলাকায়  চালবোঝাই ট্রাক খাদে পড়ে কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। নিহত সবাই শ্রমিক বলে জানা যায়।

ট্রাকটি নওগাঁ থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ভোর ৫ টার দিকে মীরসরাইয়ের মধ্যম থানাপাহাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের সবাই ট্রাকে থাকা শ্রমিক।

দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। পুলিশ এবং স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালাচ্ছে।

 

তথ্যসূত্র: চ্যানেলআই অনলাইন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.