Sylhet Today 24 PRINT

জামিন শুনানিতে সাংসদ লিটনকে হাজিরের নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৫

মাতাল অবস্থায় এলোপাথাড়ি গুলি চালিয়ে শিশু সৌরভের দুই পায়ে গুলি করার মামলায় অভিযুক্ত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে দুপুর একটায় আদালতে হাজির করতে তার আইনজীবীকে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১২ অক্টোবর) এ আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ।আদালতে আগাম জামিনের আবেদনের শুনানি করেন এমপি লিটনের আইনজীবী মোখছেদুল ইসলাম।

রোববার (১১ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আগাম জামিনের আবেদনটি জানান এমপি লিটনের আইনজীবী আরিফুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.