Sylhet Today 24 PRINT

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আইসিইউতে

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুন, ২০২০

বার্ধক্যজনিত রোগে হাসপাতালে ভর্তি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র বা আইসিইউতে ভর্তি করা হয়েছে।

তার ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, শারীরিক অবস্থা খারাপ হওয়ায় আজ সকালে ওনাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তবে ওনার করোনা টেস্টে নেগেটিভ এসেছে।

তিনি জানান, এর আগে জ্বর, অ্যালার্জিসহ শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ২ জুন দিনগত রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।এদিকে বার্ধক্যজনিত রোগে হাসপাতালে ভর্তি সাহারা খাতুনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.