Sylhet Today 24 PRINT

কামাল লোহানী আইসিইউতে

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুন, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত প্রখ্যাত সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

হাসপাতালের পরিচালক ফারুক আহমেদ বলেন, ‘আজ শুক্রবার বিকাল ৫টার দিকে কামাল লোহানীকে আইসিইউতে নেওয়া হয়।’

এরআগে, কামাল লোহানীর করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত করেন তার ছেলে সাগর লোহানী।

গত মাসের মাঝামাঝিতে কিডনির সমস্যাসহ কামাল লোহানীর (৮৬) অন্যান্য শারীরিক জটিলতা দেখা দেয়। অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.