Sylhet Today 24 PRINT

ওয়াসার পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুন, ২০২০

সেবার মান না বাড়িয়ে ঢাকা ওয়াসা ২৫ শতাংশ পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত আগামী ১০ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন হাই কোর্ট।

সোমবার (২২ জুন) এ সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের হাই কোর্টে ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। আর ওয়াসার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ১৫ জুন ওয়াসার পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত চেয়ে তানভীর আহমেদ হাই কোর্টে জনস্বার্থে এ রিটটি করেন। রিটে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

গত ১ এপ্রিল থেকে ঢাকা ওয়াসা আবাসিক গ্রাহকদের পানির বিল ২৫ শতাংশ বৃদ্ধি করে। আর বাণিজ্যিক গ্রাহকের বিল প্রায় ৮ শতাংশ বৃদ্ধি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.