Sylhet Today 24 PRINT

করোনাকে জয় করে বাসায় ফিরলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুন, ২০২০

করোনাভাইরাসকে জয় করে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তার সর্বশেষ করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

রোববার (২১ জুন) রাতে তার ঢাকাস্থ মিন্টো রোডের বাসায় তিনি ফিরেছেন।

বিজ্ঞাপন

তবে মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে প্লাজমা থেরাপি দেয়া হয়েছে।

গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মন্ত্রী ভাগনি অ্যাডভোকেট রীনা পারভীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১২ জুন নমুনা পরীক্ষায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরদিন তাদেরকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.