Sylhet Today 24 PRINT

নিয়ন্ত্রণে ঢাকার প্লাস্টিক কারখানায় লাগা আগুন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুন, ২০২০

ফাইল ছবি

ঢাকা শহরের চকবাজারের সোয়ারীঘাটে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে ওই কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম।

তবে এ প্রতিবেদন লিখা পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.