Sylhet Today 24 PRINT

ইতালি ফিরলেন ২৮১ বাংলাদেশি

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুন, ২০২০

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চার্টার্ড ফ্লাইটে ইতালি ফিরে গেলেন ২৮১ প্রবাসী বাংলাদেশি।

শনিবার (২৭ জুন) দুপুর ১২টা ১০ মিনিটে তাদের নিয়ে বিমানের এই ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ কথা জানান।

বিজ্ঞাপন

বিমানের তথ্য অনুযায়ী, চলতি জুন মাসে বিমানের তিনটি চার্টার্ড ফ্লাইট ইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গেছে। এর মধ্যে ২৩ জুন ২৬৯ জন ও ১৭ জুন ২৫৯ ইতালি প্রবাসী বিমানের ফ্লাইটে রোমে ফিরে গেছেন।

এ নিয়ে জুন মাসে বিমানের চার্টার্ড ফ্লাইটে মোট ৮০৯ বাংলাদেশি ইতালি ফিরেছেন।

করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় গত ফেব্রুয়ারি মাস থেকে ইতালি প্রবাসীরা বাংলাদেশে আসা শুরু করেন। তবে ইতালির করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তারা এখন ফিরে যাচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.