Sylhet Today 24 PRINT

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রীর মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুন, ২০২০

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি'র স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

সোমবার (২৯ মে) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় পরিবেশমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, লায়লা আরজুমান্দ বানু (৭১) আজ সোমবার সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ১৩ জুন মন্ত্রী এবং মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরে আসলেও লায়লা আরজুমান্দ বানুর অবস্থা গুরুতর হওয়ায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন ।

১৯৪৯ সালের ৬ জানুয়ারি লায়লা আরজুমান্দ বানু গাজীপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ মোবারক জান এবং মাতার নাম লাল বানু। ব্যক্তিজীবনে ধর্মপ্রাণ লায়লা আরজুমান্দ বানু ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। লায়লা আরজুমান বানু ২ কন্যা, এক পুত্র এবং ৬ জন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ আসর গাজীপুর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.