Sylhet Today 24 PRINT

সাবেক প্রতিমন্ত্রী টি এম গিয়াসউদ্দিন মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুলাই, ২০২০

বিএনপি নেতা ও সাবেক ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী টি এম গিয়াসউদ্দিন মারা গেছেন।

শুক্রবার (৩ জুলাই) রাতে তিনি মারা যান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান শনিবার এ তথ্য জানান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বিজ্ঞাপন

শায়রুল কবির খান বলেন, টি এম গিয়াসউদ্দিন শুক্রবার রাতে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মারা যান। জ্বর ও ডায়াবেটিসের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

টি এম গিয়াসউদ্দিন শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির শাসনামলের ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী ছিলেন।

শায়রুল জানান, আজ বাদ জোহর মোহাম্মদপুর তাজমহল জামে মসজিদে জানাজা শেষে তাজমহল রোড কবরস্থানে টি এম গিয়াসউদ্দিনকে দাফন করা হবে। তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.