Sylhet Today 24 PRINT

দ্রুত সময়ে রাধারমণ দত্তের বাড়ি দখল মুক্ত করা হবে: শেখ রফিকুল ইসলাম

নিউজ ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০১৫

'খুব দ্রুত সময়ে রাধারমণ দত্তের বাড়ি ও জমি দখল মুক্ত করা হবে। এ জমি অর্পিত সম্পত্তি লীজ দেয়া আছে তা বাতিল করা হবে। আর নতুন কাউকে লীজ দেয়া হবে না।' বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে রাধারমন দত্তের শততম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে সাংবাদিক সম্মেলন সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এ কথা জানান।

তিনি আরো জানান আগামী ৮/৯/১০ নভেম্বর তিনদিন ব্যাপি রাধারমন লোক উৎসবের আয়োজন কারা হয়েছে। এই রাধারমন উৎসবের সার্বিক সহযোগিতায় থাকবে জেলা শিল্পকলা একাডেমী ও রাধারমন লোক উৎসব উদযাপন পরিষদ। তিনদিনের এই অনুষ্টানের মধ্যে থাকবে বৈষ্ণব কবি রাধারমনের উপর আলোচনা সভা সহ ভারতীয় লোক ব্যান্ড ‘দোহার’এর সংগিত পরিবেশনা। এছাড়াও কিরণ রায়, চন্দনা মজুমদার সহ দেশে খ্যাতনামা শিল্পিদের পাশাপাশি স্থানীয় শিল্পীবৃন্দ। এসময় আরো জানানো হয় ৮নভেম্বর রাধারমন স্মারক ডাক টিকেট প্রকাশ, স্মারক ভাস্কর্য্য উম্মোচন, স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন, রাধারমনের উপর ডকুমেন্টারী সিডি প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্টানে অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুতিত, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রি এম এ মান্নান এবং জেলার সকল সংসদ সদস্য বৃন্দ উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.