Sylhet Today 24 PRINT

১২ জুলাই খুলছে যুক্তরাজ্যের ভিসা আবেদন কেন্দ্র

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুলাই, ২০২০

বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় যুক্তরাজ্যের ভিসা আবেদন প্রক্রিয়া চালু হচ্ছে। আগামী ১২ জুলাই (রোববার) থেকে বাংলাদেশি নাগরিকরা যুক্তরাজ্যের ভিসা আবেদন কেন্দ্র খুলছে।

বুধবার (৮ জুলাই) যুক্তরাজ্যের ভিসা আবেদন কেন্দ্র ভিএফএস গ্লোবাল এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, আগে থেকে আবেদন করে ভিসা আবেদন কেন্দ্রে যেতে হবে। আবেদনকারীদের ভিসা আবেদন কেন্দ্রে নিরাপদ শারীরিক দূরত্ব বজায়, মাস্ক পরিধান, তাপমাত্রা ইত্যাদি বিধি মেনে চলতে হবে।

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ভিসা আবেদন প্রক্রিয়া দীর্ঘদিন বন্ধ ছিল। এখন আবার ভিসা আবেদন প্রক্রিয়া চালু হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.