Sylhet Today 24 PRINT

ভার্চুয়াল আদালত : রোববার থেকে আইনজীবীদের প্রশিক্ষণ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুলাই, ২০২০

ভার্চুয়াল আদালত ব্যবস্থা নিয়ে আগামী ১২ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে সরকারি আইনজীবীদের প্রশিক্ষণ শুরু হচ্ছে।

দেশের সকল জেলার সরকারি আইন কর্মকর্তা (জিপি-পিপি) ও সাধারণ আইনজীবীদের ‘ভার্চুয়াল আদালত পদ্ধতি ব্যবহারে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এ অনলাইন প্রশিক্ষণ  দেওয়া হবে।

বিজ্ঞাপন

আইনজীবীদের কারিগরি ও তথ্য প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে অনলাইন প্রশিক্ষণের আয়োজন করেছে আইন মন্ত্রণালয়। আইন ও বিচার বিভাগের সার্বিক তত্ত্বাবধানে জার্মান উন্নয়ন সংস্থা- জিআইজেড এর কারিগরি সহায়তায় এ প্রশিক্ষণের  ব্যবস্থা । ১২ জুলাই রোববার ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলার আইনজীবীদের  প্রথম প্রশিক্ষণের উদ্বোধন করবেন আইনমন্ত্রী আনিসুল হক।

প্রসঙ্গত, করোনাভাইরাস প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় গত ২৫ মার্চ থেকে সারা দেশে আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এ কারণে বিচারপ্রার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে সরকার গত ১১ মে থেকে ভার্চুয়াল আদালত পদ্ধতি চালু করে।  অনেক আইনজীবীর  ভার্চুয়াল আদালত পদ্ধতি সম্বন্ধে কারিগরি ও তথ্য প্রযুক্তিগত সঠিক ধারণা না থাকায়  এ প্রশিক্ষণের আয়োজন করছে আইন মন্ত্রণালয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.