Sylhet Today 24 PRINT

দুধকলায় মোটাতাজা যে সাপ

সিলেটটুডে ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০১৫

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সাকা চৌধুরীর পক্ষে ৫ পাকিস্তানীর সাক্ষ্য দেওয়ার ইচ্ছা নিয়ে আল-জাজিরায় রিপোর্ট প্রকাশ হওয়ার পর ফেসবুকে রিপোর্টার ডেভিড বার্গম্যানের কড়া সমালোচনা করেছেন শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ।

তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: সুচতুর বিজ্ঞ কীটেরা বার্গম্যান নামের অসভ্য সাপকে দুধকলা খাইয়ে মোটাতাজা রাখে যেন সময়মত বাংলাদেশকে বিষাক্ত ছোবল দিতে পারে। আসুন সবাই মিলে একদলা কার্বলিক এসিড ঢেলে দেই এই সাপের মুখে। জয় বাংলা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.