Sylhet Today 24 PRINT

র‍্যাব সদর দফতরে সাহেদ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০২০

গ্রেফতারের পর রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে রাজধানীর পুরাতন বিমানবন্দর থেকে র‍্যাব সদর দফতরে নিয়ে আসা হয়েছে।

সকাল সাড়ে নয়টায় তাকে বহনকারী মাইক্রোবাস সদর দফতরে পৌঁছায়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিয়ে চালানো হতে পারে অভিযান।

এর আগে, সাতক্ষীরা থেকে বিশেষ হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে সীমান্তে র‍্যাবের হাতে আটক হওয়া মোহাম্মদ সাহেদকে।

মঙ্গলবার সকালে ৯টায় সাহেদকে বহনকারী হেলিকপ্টারটি রাজধানীর পুরাতন বিমানবন্দরে অবতরণ করে।

সকাল ৮টায় সাতক্ষীরা স্টেডিয়াম থেকে সাহেদকে নিয়ে রাওনা দেয় র‍্যাবের হেলিকপ্টার।

এর আগে, বুধবার ভোরে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে গ্রেফতার করে র‍্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.