Sylhet Today 24 PRINT

আদালতে সাহেদ

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুলাই, ২০২০

রিজেন্ট হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষা ও চিকিৎসায় অনিয়ম-প্রতারণার বিভিন্ন অভিযোগের মামলায় হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে সিএমএম আদালতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় তাকে আদালতে হাজির করা হয়।

কিছুক্ষণ পরে সাহেদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে সাহেদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হবে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ।

বুধবার (১৫ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে সাহেদকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাবের বিশেষ একটি দল। শাখরা কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীতীরের ইছামতি খাল দিয়ে তিনি ভারতে পালানোর চেষ্টা করছিলেন। এসময় র‌্যাব তাকে গ্রেপ্তার করে। র‌্যাব জানিয়েছে, সাহেদ স্থানীয় দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন।

সাহেদের রিজেন্ট হাসপাতালে গত ৬ জুলাই অভিযান চালান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ পর্যন্ত তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.