Sylhet Today 24 PRINT

অধ্যাপক আলী আসগর আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুলাই, ২০২০

জনপ্রিয় বিজ্ঞান লেখক অধ্যাপক আলী আসগর আর নেই। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

আলী আসগরের ছেলে আরিফ আসগর জানান, দীর্ঘদিন ধরে তার বাবা মস্তিষ্কজনিত রোগে ভুগছিলেন। আজ ভোরে হঠাৎ হার্ট অ্যাটাক হয়। ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়।

আলী আসগর গণবিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিকস ও বায়ামেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন। একসময় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ও প্রকৌশল অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

বিজ্ঞান, প্রযুক্তি ও শিক্ষা বিষয়ে তার কয়েক শ’ প্রবন্ধ ও ২০টির মতো বই প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের ফেলো এবং বাংলাদেশ জার্নাল অব ফিজিকসের চিফ এডিটর ছিলেন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.