Sylhet Today 24 PRINT

তাভেলা হত্যা : ‘হত্যাকারী’ শনাক্ত, জঙ্গি সম্পৃক্ততা নেই

সিলেটটুডে ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০১৫

রাজধানীর গুলশানে ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিনজনকে শনাক্ত করার দাবি করেছে গোয়েন্দা পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, সন্দেহভাজন এসব হত্যাকারীর সঙ্গে কোনো ধরনের জঙ্গি সম্পৃক্ততা এখন পর্যন্ত পাওয়া যায়নি। খবর সূত্র : চ্যানেল আই অনলাইন।

ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, হত্যাকারীদের কেউ আইএস বা অন্য কোনো উগ্রবাদী সংগঠনের নয় বলেই আমাদের মনে হচ্ছে।

তাভেলা  সিজার হত্যাকাণ্ড তদন্ত করছে ডিবি। ওই ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে আটক করা যায়নি কিলিং মিশনের একজনকেও।

এই হত্যাকাণ্ডের সঙ্গে রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যাকাণ্ডের যোগসূত্র খুঁজছেন গোয়েন্দারা।

গত ২৮ সেপ্টেম্বর কূটনীতিক পাড়ার পুলিশের কড়া নজরদারি ও নিরাপত্তার মধ্যেই রাজধানীর গুলশানে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক তাভেলা  সিজার। এর পাঁচ দিন পরেই জাপানি নাগরিক হোশি কুনিওকেও একই কায়দায় হত্যা করে দুর্বৃত্তরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.