Sylhet Today 24 PRINT

সৌদি থেকে দেশে ফিরেছেন আরও ৪০৯ বাংলাদেশি

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জুলাই, ২০২০

বৈশ্বিক মহামারি করোনায় আটকে পড়া ৪০৯ বাংলাদেশি সৌদি আরবের জেদ্দা থেকে দেশে ফিরেছেন। শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে ফেরেন।

জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে আটকা পড়েন এসব বাংলাদেশি। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। সৌদি ও বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগ নিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে তাদের দেশে ফিরিয়ে আনে। দেশে ফেরাদের মধ্যে সৌদি প্রবাসী বাংলাদেশি শ্রমিকরাও রয়েছেন।       

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করে বলেন, আসা যাত্রীরা কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.