Sylhet Today 24 PRINT

একাদশে ভর্তি কার্যক্রম শুরু ৯ অগাস্ট, হবে অনলাইনে

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুলাই, ২০২০

একাদশ শ্রেণির ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অনলাইন ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে আগামী ৯ আগস্ট (রোববার) ।

রোববার (১৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

মন্ত্রণালয় বলছে, এবারের ভর্তি কার্যক্রম চলবে সম্পূর্ণ অনলাইনে। ৯ আগস্ট থেকে শুরু হবে এর কার্যক্রম। শেষ হবে ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার)।

ভর্তির যাবতীয় তথ্য শিক্ষা বোর্ডর ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.