Sylhet Today 24 PRINT

সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জুলাই, ২০২০

রাজধানী ঢাকার গুলশান-২ এ অবস্থিত সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালাচ্ছে র‌্যাব। রোববার (১৯ জুলাই) বিকেলে অভিযান শুরু করে র‌্যাবের একটি দল।

হাসপাতালটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এ সময় র‌্যাবের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের সদস্যরাও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বিকেল ৩টার দিকে অভিযান শুরু হয়েছে। বিভিন্ন হাসপাতালে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই হাসপাতালে অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত দেশের বিভিন্ন হাসপাতালে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে গত ৬ জুলাই করোনাভাইরাস পরীক্ষার জালিয়াতি ধরে র‌্যাব। এরপর রিজেন্টের দুটি হাসপাতালই সিলগালা করে দেওয়া হয়। এছাড়া রিজেন্টের মালিক মোহাম্মদ সাহেদসহ ওই হাসপাতালের কয়েকজন কর্মচারীকে গ্রেফতার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.