Sylhet Today 24 PRINT

পাকিস্তানে নতুন রাষ্ট্রদূত রুহুল আলম

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০২০

পাকিস্তানে নতুন রাষ্ট্রদূত হিসেবে রুহুল আলমকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে পর্তুগালের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন তিনি।

রুহুল আমিন বিসিএস ১১তম ব্যাচের কর্মকর্তা। তিনি তার কর্মজীবনে সিঙ্গাপুর, বার্লিন, দিল্লি ও করচিতে কাজ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন রুহুল।

এছাড়া অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে ফরেন অ্যাফেয়ার্স ও ট্রেড বিষয়ে তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.