Sylhet Today 24 PRINT

সাহাবউদ্দিনের এমডিসহ তিনজন ৫ দিনের রিমান্ডে

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০২০

ঢাকার সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযানের পর গ্রেপ্তার হওয়া হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ফয়সল আল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) তাদের আদালতে হাজির করে প্রত্যেককে সাতদিন করে রিমান্ড দিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মশিউর রহমান। পরে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম এই রিমান্ড আদেশ দেন।

এর আগে গ্রেপ্তার তিন জনকে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। গুলশান থানায় তাদের বিরুদ্ধে করা মামলার মূল রহস্য উদঘাটনের জন্য ৭ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার দুপুরে সাহাবউদ্দিন মেডিকেলের এমডি ফয়সাল আল ইসলামকে গুলশান থানায় হস্তান্তর করে র‌্যাব। সোমবার রাতে বনানীর একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গত রোববার দুপুরে হাসপাতালটিতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে অসহযোগিতা করায় বিকাল ৫টার দিকে ডা. আবুল হাসনাতকে হেফাজতে নেয় র‌্যাব। হাসপাতালের ইনভেন্টরি অফিসার শাহজির কবির সাদিকেও হেফাজতে নেয়া হয়।

এ ঘটনায় সোমবার রাজধানীর গুলশান থানায় র‌্যাব বাদী হয়ে মামলা করে। মামলায় সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলাম, সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদিকে আসামি করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

র‌্যাপিড কিট দিয়ে করোনাভাইরাস পরীক্ষা করা, পরীক্ষা ছাড়াই ভুয়া প্রতিবেদন দেয়া, সুস্থ রোগীকে ‘করোনাভাইরাস পজিটিভ’ দেখিয়ে জালিয়াতির অভিযোগ করা হয়েছে মামলায়

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.