Sylhet Today 24 PRINT

কক্সবাজারে কভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষ, নিহত ৭

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুলাই, ২০২০

কক্সবাজারের চকোরিয়ায় কাভার্ড ভ্যান ও লেগুনার মধ্যে সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। নিহতরা লেগুনার যাত্রী।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষনিক হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।

চকোরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.