Sylhet Today 24 PRINT

আমিনুল ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তরে নতুন পরিচালক ফরিদ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুলাই, ২০২০

আমিনুল হাসান ও ফরিদ হোসেন মিয়া

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আমিনুল হাসানকে ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা)) করা হয়েছে। তার জায়গায় নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডা. ফরিদ হোসেন মিয়াকে।

বৃহস্পতিবার (২১ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা যায়।

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের জালিয়াতি প্রকাশের পর তার সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তি নিয়ে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কাদা ছোড়াছুঁড়ির সময়ে আমিনুল হাসান অধিদপ্তরের ব্যাখ্যায় জানিয়েছিলেন 'উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে' চুক্তি সম্পাদনের কথা। এরপর এই ব্যাখ্যা সংক্ষুব্ধ মন্ত্রণালয় কারণ দর্শানোর চিঠি দেয়। এই চিঠির কয়েকদিনের মাথায় স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ গত মঙ্গলবার পদত্যাগ করেন। মহাপরিচালকের পদত্যাগের একদিন পর চিঠির স্বাক্ষরদাতা আমিনুল হাসানকে ওএসডি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.