Sylhet Today 24 PRINT

ইসরাফিল আলম এমপি আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুলাই, ২০২০

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ছয়টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বড় মেয়ে ইসরাত সুলতানা।

এর আগে, ২৩ জুলাই বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। লিভারে পানি জমা সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসকধীন অবস্থায় শরীরের অবনতি হলে দুইদিন থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এ অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

রাজনৈতিক জীবনে তিনি নওগাঁ- ৬ আসন (রাণীনগর-আত্রাই) থেকে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও, তিনি নওগাঁ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.