Sylhet Today 24 PRINT

খেটে খাওয়া মানুষের কথা বলতেন ইসরাফিল: রাষ্ট্রপতি

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুলাই, ২০২০

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (২৭ জুলাই) শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘শ্রমিক রাজনীতি দিয়েই তার রাজনীতিতে পদার্পণ। তিনি সংসদে সবসময় খেটে খাওয়া সাধারণ মানুষের কথা তুলে ধরতেন। তার মৃত্যুতে দেশ একজন প্রতিশ্রুতিশীল ও নিবেদিত প্রাণ রাজনৈতিক নেতাকে হারালো।’

রাষ্ট্রপতি তার মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা ইসরাফিল আলম সোমবার সকালে মারা যান। করোনা থেকে সেরে ওঠার পর ফুসফুসের জটিলতা নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.