Sylhet Today 24 PRINT

কলেজের সভাপতি পদে এমপিরা থাকতে পারবেন না

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুলাই, ২০২০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে গভর্নিং বডির (জিবি) সভাপতি পদে সংসদ সদস্যরা থাকতে পারবেন না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ২৩০/২০১৭ এর ২৫/১১/২০১৯ তারিখের রায়ের আলোকে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এতে আরও বলা হয়, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বর্তমানে দায়িত্ব পালনরত সংসদ সদস্যদের স্থলে বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা পর্যায়ে জেলা প্রশাসক, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা জিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এতদিন যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য সাংসদদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.