Sylhet Today 24 PRINT

বিকাশ অ্যাকাউন্টে বোনাস দেয়ার খবর ভিত্তিহীন : বাংলাদেশ ব্যাংক

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুলাই, ২০২০

বিকাশ অ্যাকাউন্টে বোনাস হিসেবে টাকা দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক। এক শ্রেণির প্রতারক চক্র বোনাস দেওয়ার ভিত্তিহীন খবর প্রচার করছে। এতে বিভ্রান্ত না হতে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (২৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কতিপয় ফেসবুক প্রোফাইলে বিকাশ ওয়েব অ্যাড্রেসের লিংক উল্লেখ করে একটি পোস্টে প্রচার করা হয়েছে যে, বাংলাদেশ ব্যাংক প্রত্যেক বিকাশ অ্যাকাউন্টে আসন্ন ঈদ উপলক্ষে ৪০০০ টাকা বোনাস দিচ্ছে। ওই পোস্টে বাংলাদেশ সরকার ও বিকাশের লোগো ব্যবহার করা হয়েছে।

সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.