Sylhet Today 24 PRINT

শান্তিপূর্ণ দেশ চাই দাবিতে মানববন্ধন শুক্রবার

নিউজ ডেস্ক |  ২৯ জানুয়ারী, ২০১৫

চলমান রাজনৈতিক অস্থিরতা আর রাজনৈতিক কর্মসূচির নামে মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে নিয়মিতভাবে সারাদেশে চলছে মানবন্ধন, প্রতিবাদ কর্মসূচি ও মৌন মিছিল। 

প্রেসক্লাব, শাহবাগ, টিএসসি, সিলেট, ফেনী, চট্টগ্রামের পাশাপাশি তারুণ্যের উদ্যোগে শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তা মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে এক মানববন্ধন কর্মসূচি। এ উপলক্ষে ফেসবুকে এক ইভেন্টের মাধ্যমে সব শ্রেণির মানুষকে আহ্বান জানানো হয়েছে। 

৩০ জানুয়ারি শুক্রবার বিকেল ৩:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আয়োজকদের পক্ষে দন্ত্যন শুভ।

আয়োজকেরা যথাসময়ে সবাইকে উপস্থিত থেকে মানবতার পক্ষে নিজেদের অবস্থান নিয়ে শান্তিপূর্ণ এক দেশ গঠনের জন্যে সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.