Sylhet Today 24 PRINT

এবারও ‘দুর্যোগকবলিত মানুষের পাশে লেখক-শিল্পী সমাজ’ : সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জুলাই, ২০২০

শতাব্দীর চরম মানবিক বিপর্যয় করোনা মাহমারির সঙ্গে দেশে যোগ হয়েছে বন্যার দুর্যোগ। দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল মিলিয়ে অন্তত আঠারো জেলার বিস্তীর্ণ অঞ্চল টানা চার সপ্তাহ ধরে বেনোজলে ভাসছে। কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, শেরপুর, বগুড়া, রংপুর, টাঙ্গাইল, নওগাঁ, জামালপুর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুরসহ বেশ কয়েকটি জেলার মানুষ দফায় দফায় বন্যার শিকার হচ্ছে। বন্যা ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকার আশপাশেও। বন্যায় এ যাবৎ প্রাণ হারিয়েছেন শতাধিক লোক এবং নানা ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন লক্ষাধিক মানুষ। এমন অবস্থায় এবারও বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছে লেখক-শিল্পীসমাজ।

‘দুর্যোগকবলিত মানুষের পাশে লেখক-শিল্পীসমাজ’ শীর্ষক এ উদ্যোগের উপদেষ্টা হিসেবে রয়েছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, সেলিনা হোসেন, হাবীবুল্লাহ সিরাজী, নাসির উদ্দিন ইউসুফ, সৈয়দ মনজুরুল ইসলাম, নাসরীন জাহান, জাকির তালুকদার, আহমাদ মোস্তফা কামাল, প্রশান্ত মৃধা, চঞ্চল আশরাফ এবং শাহেদ কায়েস।

সমন্বয়ক হিসেবে রয়েছেন স্বকৃত নোমান, মোফাজফ্ফর হোসেন, অরবিন্দ চক্রবর্তী, আশরাফ জুয়েল, হামিম কামাল, সিপাহী রেজা, আহমেদ শিপলু, মাহবুব ময়ূখ রিশাদ, ফরিদ ছিফাতুল্লাহ, জাহরা জাহান পার্লিয়া, আশান উজ জামান, তানিয়া হাসান, মোহাম্মদ জসিম, অপর্ণা হালদার, অপু মেহেদী ও সাদ্দাম হোসেন।

উদ্যোক্তা সূত্রে জানা যায়, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত একটি এলাকা নির্বাচন করে পরিবারপ্রতি ২ হাজার টাকা করে দেওয়া হবে। শুধু লেখক নন, দেশ-বিদেশের যে কোনো পেশার যে কোনো নাগরিক এ উদ্যোগে অংশ নিতে পারবেন।

আগামী ৭ আগস্ট, ২০২০ পর্যন্ত তহবিলে অর্থসাহায্য পাঠানো যাবে। ৪টি ব্যাংক একাউন্ট ও ৭টি বিকাশ নম্বর এজন্যে উন্মুক্ত করা হয়েছে।

যেকোনো জায়গা থেকে যেকোনো মাধ্যমে অর্থসাহায্য পাঠানো যাবে ৭ আগস্ট ২০২০।

আর্থিক সাহায্য পাঠানোর ব্যাংক একাউন্ট সম্পর্কিত তথ্য:

Account Name: Sakrito Noman
Account No: 1503 2027 3989 7001
Brac Bank Limited
Mogbazar Branch, Dhaka.

Account Name: Mojaffor Hossain
Account No: 16815132388
Dutch-Bangla Bank Limited
Kushtia Branch, Kushtia.

Account Name: Sakrito Noman
Account Name: 137 101 72952
Dutch-Bangla Bank Limited
Savar Bazar Branch
Savar, Dhaka.

Account Name: Md. Ashraful Haque
Account Name: 147-103-19739
Dutch-Bangla Bank Limited

বিকাশ নম্বর (পার্সোনাল): ০১৮১৮২৩৮৩২০, ০১৯৭২২৩৮৩২০, ০১৭১৭৫১৩০২৩, ০১৭১২০৮০২১৫, ০১৬৮১৪৬৮৫৫৪, ০১৭৬৮১৭৯৯৯৫, ০১৭৪৬৯১৮৭৮ এবং ০১৭৬০২৩৮৪৩৩

আর্থিক সাহায্য পাঠানোর সর্বশেষ সময় : ৭ আগস্ট, ২০২০।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.