Sylhet Today 24 PRINT

মেজর সিনহা হত্যা: টেকনাফের ওসি প্রদীপকে প্রত্যাহার

সিলেটটুডে ডেস্ক |  ০৫ আগস্ট, ২০২০

কক্সবাজারে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর ঘটনায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার ওসি প্রদীপসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস হত্যামামলা দায়েরের পর এই খবর জানা যায়।

পুলিশ সদর দপ্তরের এআইজি পদ মর্যাদার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “টেকনাফ থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। থানার দ্বিতীয় কর্মকর্তা‌ এ‌বিএম দোহাকে দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে।”

এরপর টেকনাফ থানার ওসির সরকারি নম্বরে ফোন দেওয়া হলে তা ধরেন পরিদর্শক দোহা।

তার কাছে জানতে চাইলে তিনি বিস্তারিত কিছু না জানালেও বলেন, তিনি মঙ্গলবার থেকে দায়িত্ব পালন করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.