Sylhet Today 24 PRINT

স্বর্ণের দাম ভরিতে ফের বাড়লো ৪ হাজার ৪৩২ টাকা

সিলেটটুডে ডেস্ক |  ০৫ আগস্ট, ২০২০

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরি প্রতি ৪ হাজার ৪শ ৩২ টাকা করে দাম বাড়ানো হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ জুয়েলারি সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর খবর গণমাধ্যমে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, ২২ ক্যারেটের ভরি প্রতি সর্বোচ্চ দাম পড়বে ৭৭ হাজার ২১৫ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এ ধাতু।

প্রসঙ্গত, এর আগে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে চলতি বছরের ২৪ জুলাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.