Sylhet Today 24 PRINT

ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী

সিলেটটুডে ডেস্ক |  ১৪ আগস্ট, ২০২০

বাংলাদেশে পরবর্তী হাই কমিশনার হিসেবে বিক্রম দোরাইস্বামীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তিনি বর্তমান হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হচ্ছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এদিকে, হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) পদে যোগ দেওয়ার কথা রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) বিজয় ঠাকুর আগামী সেপ্টেম্বর মাসে চাকরি থেকে অবসর নেবেন।

অন্যদিকে, বিক্রম দোরাইস্বামী বর্তমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও মিয়ানমার (বিএম) বিভাগের যুগ্ম সচিব ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.